ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন অনিয়মের অ'ভি'যো'গে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও প.প কল্পনা কর্মকর্তার বদলি " এলাকাবাসীর মাঝে স্ব'স্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ১৫:৪৬:৩৬
বিভিন্ন অনিয়মের অ'ভি'যো'গে  কালকিনি উপজেলা স্বাস্থ্য ও প.প কল্পনা কর্মকর্তার বদলি " এলাকাবাসীর মাঝে স্ব'স্তি বিভিন্ন অনিয়মের অ'ভি'যো'গে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও প.প কল্পনা কর্মকর্তার বদলি " এলাকাবাসীর মাঝে স্ব'স্তি
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল পরিদর্শন করার একদিন পরে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. শাহতা জারাব সালেহীন (কোড-১৩২০০৮)কে বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলির এ আদেশ প্রদান করা হয়। তবে তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলাসহ নানান ধরনের অনিয়মের অভিযোগ থাকায় তাকে বদলি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার বিকেলে ওই কর্মকর্তার বদলির খবর নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমরার দাস। উল্লেখ্য গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এদিকে অনিয়মকারি কর্মকর্তাকে বদলি করায় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও বীর মুক্তিযোদ্ধারা। প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. শাহতা জারাব সালেহীন অত্র হাসপাতালে যোগদানের পরে তার দায়িত্ব অবহেলাসহ নানান ধরনের অনিয়মের কারনে ভেঙ্গে পরে চিকিৎসা ব্যবস্থা। এতে করে কালকিনি ও ডাসার উপজেলার প্রান্তিক জনগোষ্ঠির কয়েক হাজার সাধারন জনগন সু-চিকিৎসা থেকে বঞ্চিত হতে থাকেন। এদিকে এ বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকরা তার কাছে জানতে চাইলেও তিনি কোন উত্তর দিতে রাজি হতেন না। গোপন সংবাদের ভিত্তিতে ডাঃ মো. শাহতা জারাব সালেহীনের দীর্ঘদিনের দায়িত্ব অবহেলাসহ নানান ধরনের অনিয়মের অভিযোগের খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে নানান ধরনের অনিয়ম রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শন করার একদিন পরে ওই কর্মকর্তাকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। অপরদিকে ওই অনিয়মকারী কর্মকর্তার বদলির খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ ও আঃ রহিমসহ বেশ কয়েকজন সচেতন ব্যক্তি অনিয়মকারি কর্মকর্তাকে বদলি করায় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমরার দাস বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. শাহতা জারাব সালেহীনকে বদলি করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ